রূপসা উপজেলা কর্মকর্তাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন   |   সারাদেশ

রূপসা উপজেলা কর্মকর্তাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


মোঃ মোশারেফ হোসেন (খুলনা) : 

রূপসা উপজেলার কর্মকর্তাদের নিয়ে গত ২১ ডিসেম্বর সন্ধ‍্যায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা থানা চত্বরে অনুষ্ঠিত হয়।


খেলায় অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:)  ও সহকারী কমিশনার ভূমি মো: সাজ্জাদ হোসেন,থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ভেটোনারী সার্জন তপু সাহা, পল্লী বিদ্যুতের এজিএম হালিম খান, ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম, শিক্ষক মেসবাহ উদ্দিন খান সেলিম, উপজেলা খাদ‍্য গুদাম ইনচার্জ মো: আমীন উদ্দীন, এসআই ফরিদুল ইসলাম, রফিক,তারিকুল ইসলাম,  আবিদ পুলিশ সদস‍্য  রুবেল ও গিয়াস উদ্দীন।


খেলায়  আইসিটি কর্মকর্তা রেজাউল করিম ও এস আই ফরিদুল ইসলাম চ্যাম্পিয়ন এবং ভেটোনারী সার্জন তপু সাহা ও পুলিশ সদস্য শেখ রুবেল রানার্স আপ অর্জন করেন।


খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় চ্যাম্পিয়ন রানার্সআপ সহ সকল খেলোয়াড়দের মাঝে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, ডাচ বাংলা ব্যাংক ম্যানেজার মো: মাসুম বিল্লাহ সহ অনেকেই।

সারাদেশ এর আরও খবর: